সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংকসহ ১৮ প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫০ এএম

শেয়ার করুন:

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংকসহ ১৮ প্রতিষ্ঠান

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫–এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ইনস্পায়ার্ড বাই ফিউচার’ শিরোনামে অনুষ্ঠিত অনুষ্ঠানের সপ্তম আসরে ব্যাংকিং, পেমেন্টস ও ফিনটেক খাতে উদ্ভাবন, আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখা বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

এবার ১৯টি ক্যাটাগরিতে ১৮টি প্রতিষ্ঠান মোট ৩৩টি পুরস্কার পেয়েছে। ডিজিটাল ইনোভেশন, ডিজিটাল বিজনেস, অনলাইন বিজনেস, ডেবিট ও ক্রেডিট (ডমেস্টিক ও ক্রস-বর্ডার), প্রি-পেইড (ডমেস্টিক ও ক্রস-বর্ডার), পিওএস ও অনলাইন অ্যাকোয়ারিং, অ্যাফ্লুয়েন্ট, লোকেশন-বেসড অ্যাকোয়ারিং, কো-ব্র্যান্ডস, ইনোভেশন ও অ্যাকসেপ্ট্যান্সে ইনোভেশন, ফিন্যান্সিয়াল ইনক্লুশন, ইমার্জিং বিজনেস এবং মাস্টারকার্ড বিজনেস গ্রোথ (ইস্যুয়িং) ক্যাটেগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।


বিজ্ঞাপন


পুরস্কারপ্রাপ্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে— ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এমটিবি, ডাচ্‌-বাংলা, পূবালী, সাউথইস্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, ইউসিবি, মার্কেন্টাইল ব্যাংক এবং এবি ব্যাংক। ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার পেয়েছে বিকাশ, পাঠাও, এসিআই লজিস্টিকস ও এসএসএল কমার্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ডিরেক্টর জাকিয়া সুলতানা ও সোহেল আলিমসহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিনিয়র কর্মকর্তা, শীর্ষ ব্যাংক, ফিনটেক প্রতিষ্ঠান, কূটনীতিক ও প্রধান মার্চেন্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

২০১৯ সালে যাত্রা শুরু করা মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড এখন দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে অবদান রাখা প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতির অন্যতম বড় প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ বছরের থিম সহযোগিতা, প্রযুক্তি ও অগ্রচিন্তার মাধ্যমে আরও শক্তিশালী আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলায় মাস্টারকার্ডের ভিশনকে তুলে ধরেছে, যা ভবিষ্যতে নতুন সুযোগ তৈরির ভিত্তি হিসেবে কাজ করবে।

টিএই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর