বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

মালয়েশিয়ায় শ্রমবাজার সংশ্লিষ্ট ‘অবাস্তব শর্ত’ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ায় শ্রমবাজার সংশ্লিষ্ট ‘অবাস্তব শর্ত’ বাতিলের দাবি
মালয়েশিয়ায় শ্রমবাজার সংশ্লিষ্ট ‘অবাস্তব শর্ত’ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়ায় আরোপিত ১০টি ‘অবাস্তব ও সিন্ডিকেটনির্ভর’ শর্ত অবিলম্বে প্রত্যাহার, সৌদি আরবে আগের নিয়মে ২৪টি ভিসা পর্যন্ত সত্যায়নবিহীন বহির্গমন ছাড়পত্র পুনর্বহাল এবং বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বায়রার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এন এ এইচ সেলিম। 


বিজ্ঞাপন


তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বিষয়টি দীর্ঘদিনের সমস্যা। রাজনৈতিক পরিবর্তনের পরও পূর্ববর্তী সরকারের ধারার মতোই কিছু উপদেষ্টার ‘নতজানু ও অপেশাদার’ আচরণের কারণে মালয়েশিয়ার প্রস্তাবিত ১০টি শর্ত রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা বাস্তবসম্মত নয় এবং সরাসরি সিন্ডিকেটকে সুবিধা দেয়।

তিনি আরও বলেন, নেপাল এসব অযৌক্তিক শর্ত ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। নেপালের মতো একটি দেশ যদি সিন্ডিকেটধর্মী শর্ত মানতে অস্বীকার করতে পারে, তাহলে বাংলাদেশ কেন করবে না? এই শর্তগুলো কার্যকর হলে মাত্র দুই–একটি প্রতিষ্ঠান ছাড়া বাকি এজেন্সিগুলো শ্রমবাজার থেকে বাদ পড়বে, যা হবে ‘সিন্ডিকেটের আধুনিক রূপ’। তিনি জানান, এ বিষয়ে সরকারের একজন উপদেষ্টার কাছে তারা লিখিত সুপারিশ জমা দিয়েছেন এবং সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে পেশাদার কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এন এ এইচ সেলিম অভিযোগ করে বলেন, আসন্ন বায়রা নির্বাচনকে কেন্দ্র করে সিন্ডিকেটচক্রের প্রভাবে সিন্ডিকেটবিরোধী প্রার্থীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। গত ৪ অক্টোবর বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামসহ দুই এজেন্সি মালিকের নামে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করেন রুল ইন্টারন্যাশনালের মালিক রুবেল হোসেন, যাকে তিনি আওয়ামী লীগের ‘সিন্ডিকেটঘনিষ্ঠ’ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর