বুধবার, ১১ মার্চ, ২০২৬, ঢাকা

ঢাকায় শুরু হচ্ছে ২ দিনব্যাপী ‘দ্য সোল অব জুট’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

J

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো পাটকেন্দ্রিক শিল্প, সংস্কৃতি, পর্যটন ও উদ্ভাবনের সমন্বয়ে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক মানের প্রদর্শনী ‘দ্য সোল অব জুট: ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন’।

আগামী ১৭–১৯ নভেম্বর তিন দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 


বিজ্ঞাপন


উদ্বোধনী অনুষ্ঠানটি সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় ধানমন্ডির লা গ্যালারি, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকাতে অনুষ্ঠিত হবে।

জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে সরকার ঐতিহ্যবাহী সোনালি আঁশকে নতুন আলোয় উপস্থাপন করতে চায়। পাটের কারিগরি দক্ষতা, আধুনিক নকশার সৃজনশীলতা ও গ্রামীণ জীবনের সমৃদ্ধ উপাদান এখানে নতুন পরিচয়ে ফুটে উঠবে। বিশ্বে টেকসই ভবিষ্যতের অংশ হিসেবে পাটের আধুনিক পরিচিতি দর্শকদের সামনে তুলে ধরা হবে।’

অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকা প্রদর্শনীর সহযোগী প্রতিষ্ঠান। প্রদর্শনীটি ছয়টি থিমে সাজানো হয়েছে—

১.পরিবেশবান্ধব ও দৈনন্দিন ব্যবহারযোগ্য জুট উদ্ভাবন
২. আধুনিক গৃহসজ্জা ও কর্মস্থলে পাটের নান্দনিক প্রয়োগ
৩. ফ্যাশন ও নকশায় পাটের সম্ভাবনা
৪. চিত্রকলা, ভিজ্যুয়াল ও ডেকোরেটিভ আর্টসে পাটের সৃজনশীল ব্যবহার
৫. শিল্প ও প্রযুক্তিতে পাটের আধুনিক প্রয়োগ
৬. টেকসই পর্যটন, স্থানীয় অর্থনীতি ও কারুশিল্পের সঙ্গে পাটের সংযোগ


বিজ্ঞাপন


প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর