রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাতাসহ অর্থ মন্ত্রণালয়ে ইন্টার্নশিপের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম

শেয়ার করুন:

F
অর্থ মন্ত্রণালয়। ফাইল ছবি

তিন মাস মেয়াদে অর্থ মন্ত্রণালয়ে ২০ জনকে ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদনের জন্য বলা হয়েছে। প্রোগ্রাম চলাকালীন সময়ে ১০ হাজার টাকা ভাতাও দেবে মন্ত্রণালয়।

যারা আবেদন করতে পারবেন


বিজ্ঞাপন


ইংরেজি বা আন্তর্জাতিক সম্পর্ক বা হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বা ব্যাংকিং বা অর্থনীতি বা বাণিজ্যিক ভূগোল বা গণিত বা পরিবেশবিজ্ঞান বা জলবায়ু পরিবর্তন বা ব্যবসায় প্রশাসন বা ব্যবস্থাপনা বা লোকপ্রশাসন বা জনপ্রশাসন বা পাবলিক পলিসি বা উন্নয়ন সহযোগিতা ইত্যাদি বিষয়ের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২. প্রার্থীদের ২০ নভেম্বর ২০২৫ তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।


বিজ্ঞাপন


৩. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। অবতীর্ণ প্রার্থীকে পরীক্ষায় অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে; স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে।

৪. অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

৫. একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবেন।

ইন্টার্নশিপের সুযোগ-সুবিধা

১. ইন্টার্নশিপ চলাকালে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ইন্টার্নশিপ ভাতা দেওয়া হবে। ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা বা সুবিধা দেওয়া হবে না।

২. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় নির্ধারিত একজন সুপারভাইজারের অধীন ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে।

৩. ইন্টার্নশিপ ভাতা পাওয়ার জন্য প্রার্থীকে প্রতি মাসে সুপারভাইজারের কাছ থেকে সন্তোষজনক কাজের প্রত্যয়ন দাখিল করতে হবে।

৪. ইন্টার্নশিপ চলাকালীন ইন্টার্ন ‘কর্মে নিয়োজিত রয়েছেন’ মর্মে কোনোরূপ প্রত্যয়ন দেওয়া হবে না। তবে সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর ইন্টার্নকে সনদ দেওয়া হবে।

৫. ইন্টার্নশিপ সনদ কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে স্থায়ী, অস্থায়ী বা অন্য কোনো প্রকার চাকরির ক্ষেত্রে প্রাধিকার বা অগ্রাধিকার হিসেবে গণ্য হবে না।

আরও বিস্তারিত জানতে Economic Relations Division-Government of the People\'s Republic of Bangladesh- এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে।

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর