বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পে-স্কেল বাস্তবায়নে সময় লাগতে পারে: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

শেয়ার করুন:

Saleh
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

পে-স্কেল বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার(১২ নভেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমাদের সময়ে এটা করা সম্ভব হবে কি না, তা কিছুটা অনিশ্চিত। তিনটি রিপোর্ট দেখার পর সেগুলোকে পুনঃসংশোধন বা রিকনসাইল করতে হবে। এরপর প্রশাসনিক কিছু ধাপ রয়েছে, তাই সময়ে এটি সম্পূর্ণ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।’


বিজ্ঞাপন


তিনি জানান, ‘প্রথমে রিপোর্টগুলো রিকনসাইল করতে হবে। এরপর সচিব কমিটি, জনপ্রশাসন বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় পর্যায়ক্রমে বিষয়গুলো যাচাই করবে। এই প্রক্রিয়ার শেষে পে-স্কেল বাস্তবায়ন সম্ভব হবে। সেজন্য রিপোর্ট পাওয়ার পর একটি মোটামুটি ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। যদি নির্ধারিত সময়ে রিকনসাইল করতে পারি, তবে তা প্রয়োগ করা হবে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা তিনটি রিপোর্ট পাওয়ার পর সেটাপ দেব। সময়মতো রিকনসাইল করতে পারলে তা বাস্তবায়ন করা হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থের সংস্থান নিশ্চিত করা।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমাদের সময়ে পে-স্কেল বাস্তবায়নে শঙ্কা থাকায় কিছু কর্মচারীর মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে। তবে আমরা নিজ উদ্যোগেই কাজ করেছি। ৭-৮ বছরে পে-কমিশন করা হয়নি, অথচ আমরা মাত্র ১২ মাসে উদ্যোগ নিয়েছি। তাই আমাদের ধৈর্য ধরতে হবে এবং নিজেরা এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত।’

সালেহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, আগামী সরকারকে পে-কমিশনের বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘পে-স্কেল ছাড়া অন্যান্য খাতের বরাদ্দও খেয়াল রাখতে হবে এবং বাজেট ব্যবস্থাপনায় সঠিকভাবে নজর দিতে হবে। বর্তমানে একটি ফ্রেমওয়ার্ক তৈরি হচ্ছে, যা পরবর্তী সরকার গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে।’

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর