শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

কোনো রেমিট্যান্স আসেনি ১০ ব্যাংকে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

Remitece
কোনো রেমিট্যান্স আসেনি ১০ ব্যাংকে। ছবি: সংগৃহীত

দেশে চলতি নভেম্বর মাসের ৮ দিনে ৭৫ কোটি ৪০ লাখ ডলার মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে এই সময়ে ১০টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স। এরমধ্যে পাঁচটি বিদেশি ব্যাংক রয়েছে।

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, নভেম্বরের প্রথম আটদিনে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১০টি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, তিনটি বেসরকারি ব্যাংক ও পাঁচটি বিদেশি ব্যাংক।


বিজ্ঞাপন


ব্যাংকগুলো হলো- রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক। এছাড়া রেমিট্যান্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক, ব্যাংক আলফালাহ্, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ও উরি ব্যাংকে।

অন্যদিকে নভেম্বরের প্রথম আটদিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৬ কোটি ১৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৬১ লাখ ৮০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার। এ ছাড়াও বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৫ লাখ ৯০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে নভেম্বরের প্রথম আট দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬ কোটি ৭৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ১০ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা জনতা মাধ্যমে এসেছে আট কোটি ৪০ লাখ ৫০ হাজার ডলার।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর