শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

দেশের স্বর্ণের বাজারে সুখবর: আজ থেকে কোন ক্যারেট বিক্রি হচ্ছে কত দামে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম

শেয়ার করুন:

gold
চার দফা কমেছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

দেশের স্বর্ণের বাজারে আবারও ক্রেতাদের জন্য সুখবর মিলেছে। আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২৬ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে। নতুন দাম আজ সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে। তবে রুপার দাম আগের মতোই থাকবে।

নতুন সমন্বয় অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে, ২২ ক্যারেটের জন্য ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা, ২১ ক্যারেটের জন্য ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের জন্য ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির জন্য ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির হার কিছুটা পরিবর্তিত হতে পারে।

এর আগে, ২২ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেসময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকায়। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা। সেই সমন্বয় ২৩ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ৪৮ বার এবং কমানো হয়েছে ২০ বার। ২০২৪ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৭০ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৫৯ টাকায় বিক্রি হচ্ছে।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর