শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

লোগো ব্যবহার করে প্রতারণা, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

BB
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে ঋণ দেওয়ার ভুয়া অ্যাপ ও ওয়েবসাইট চালু করেছে একটি প্রতারক চক্র। এসব কর্মকাণ্ড থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, “https://dbbloan.com”, “https://bdbloan.com”, “https://bdloan71.com” নামের ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করে ভুয়া ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংক কিংবা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) কোনো সম্পৃক্ততা নেই। 


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ভুয়া অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের সময় নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বরসহ নানা সংবেদনশীল তথ্য চাওয়া হচ্ছে। ফলে ব্যবহারকারীরা আর্থিক প্রতারণা কিংবা বিভিন্ন আইনি জটিলতার ঝুঁকিতে পড়তে পারেন।

আর্থিক ক্ষতি ও ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি এড়াতে এসব অ্যাপ ও ওয়েবসাইটে কোনো তথ্য প্রদান বা যোগাযোগ না করার পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিশোধ ও শিল্পনীতি ব্যবস্থা আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ বা ঋণ প্রদানের যে কোনো অনলাইন বা অফলাইন কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ। এর দায়ে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো আর্থিক লেনদেনের আগে যাচাই-বাছাই করতে সবার প্রতি আহ্বান জানায় বাংলাদেশ ব্যাংক।  


বিজ্ঞাপন


টিএই/ক.ম  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর