মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ঢাকা

জমে উঠেছে গাবতলী পশুর হাট, ছোট-মাঝারি গরুর বিক্রি বেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

gabtoli haat
জমে উঠেছে গাবতলী কোরবানির পশুরু হাট

রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে ক্রেতারা ভিড় করতে শুরু করেছে। তবে ছোট-মাঝারি গরু বিক্রি হলেও বড় গরুর ক্রেতা নেই বললেই চলে। সব মিলিয়ে জমে উঠেছে এই ঐতিহবাহী হাট। 

বেপারীরা জানান, সকাল থেকেই ক্রেতারা আসছেন দাম বলছেন। এদিকে হাট কর্তৃপক্ষ বলছে, আজ শেষ কর্মদিবস তাই সন্ধ্যা থেকে প্রচুর ক্রেতরা সমাগম হবে। এমনিতেও সকাল থেকে ভালোই ক্রেতা এসেছেন।


বিজ্ঞাপন


বুধবার (০৪ জুন) সরেজমিন দেখা যায়, সারি সারি দেশি-বিদেশি গরু-ছাগল সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। পুরো হাট চষে বেড়াচ্ছেন কয়েক শ ভলান্টিয়ার। নিরাপত্তার কাজে তৎপর পুলিশ-র‍্যাবের সদস্যরাও। হাটে ঢুকতেই চোখে পড়বে বিশাল এক তোরণ। কোরবানির পশু আনা-নেওয়ার জন্য প্রস্তুত ট্রাক-পিকআপ।

বিভিন্ন দামের ভিন্ন ভিন্ন সাইজের শত শত গরু। হাটে প্রায় সব বয়সী দর্শনার্থী ও ক্রেতার উপস্থিতি দেখা গেছে। তবে এই সময়ে ক্রেতাদের থেকেও দর্শনার্থী বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

পাবনা থেকে ১০টি গরু নিয়ে এসেছেন বেপারী নাজমুল হুদা। তিনি বলেন, আমার সব গরুই মাঝারি সাইজের। আজ সকালে একটা বিক্রি হয়েছে। আশা করি ইদের আগের দিনের মধ্যে সব বিক্রি করতে পারবো। তবে অন্য বছরের তুলনায় ক্রেতারা দাম কমই বলছে বলেও জানান তিনি।

gabtoli_haat


বিজ্ঞাপন


ছয়টি বড় গরু নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন বেপারী ফরিদ। তিনি বলেন, ‘আমার সব গরু বড় সাইজের। তিন দিন হলো হাটে এসেছি। কিন্তু গরু এখনো বিক্রি হয়নি। সবাই ছবি তুলছে কিন্তু দাম বলছে না।’

মোহাম্মদপুর থেকে আসা আশরাফুল ইসলাম নামের একজন ক্রেতা ঢাকা মেইলকে বলেন, ‘হাটে ভালোই গরু এসেছে। গরু পছন্দও হচ্ছে। কিন্তু দামে হচ্ছে না। সব মিলে গেলেই কিনব একটা গরু।’

গাবতলী গরুর হাটের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা ইয়াহিয়া সামি বলেন, ‘গত কয়েক দিনের মধ্যে তুলনায় আজকে ক্রেতার উপস্থিতি ভালোই। বিকেলের দিকে আরও ভালো ক্রেতা পাওয়া যাবে। এছাড়া সব অফিস ছুটি হওয়ার পর মূলত ক্রেতা বাড়ে।’

তিনি আরও বলেন, আমাদের প্রচুর ভলান্টিয়ার কাজ করছেন। তিনটা শিফট করা আছে। এ ছাড়া পুলিশ-র‍্যাব সার্বক্ষণিক রয়েছে। বিদ্যুতেরও সমস্যা নেই। পাশাপাশি আগত পাইকার এবং বিক্রেতাদের জন্য ওয়াসরুম, গোসলের স্থান, খাবার হোটলের ব্যবস্থা করা হয়েছে।

এএসএল/ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর