মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

স্টার্টআপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০১:১১ পিএম

শেয়ার করুন:

স্টার্টআপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

দেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৭ মার্চ) এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিপত্রে বলা হয়েছে, বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো এখন থেকে ১০ হাজার ইউএস ডলার বা সমতূল্য বৈদেশিক মুদ্রা বিদেশে একটি কোম্পানি গঠনের জন্য পাঠাতে পারবে। এই অনুমতি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭-এর অধীনে দেওয়া হয়েছে। নিবাসী প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাংকে আবেদন করে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠা করতে রেমিট্যান্স পাঠানোর সুযোগ পাবে।


বিজ্ঞাপন


এছাড়াও, ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদেরকেও একই পদ্ধতিতে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেয়া হয়েছে। তবে, এ ক্ষেত্রে আবেদনকারী উদ্যোক্তাদের একটি উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করবে এবং পরবর্তীতে বাংলাদেশে বিনিয়োগ ও আয় নিয়ে আসার সম্ভাবনা সৃষ্টি করবে।

বাংলাদেশ ব্যাংক ছোট আকারের বিনিয়োগের পাশাপাশি, নিবাসী কোম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ার বা সিকিউরিটিজের মাধ্যমে বিদেশি কোম্পানির শেয়ার সোয়াপ করে বিদেশে বিনিয়োগের সুযোগ প্রদান করেছে। এতে নগদ অর্থের প্রয়োজন হবে না। তবে, বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে শেয়ার বা সিকিউরিটিজের সোয়াপ অনুপাত বিশ্বব্যাপী উত্তম চর্চার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।

টিএই/এইউ 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর