শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ইনডেক্স এগ্রোর শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ এএম

শেয়ার করুন:

ইনডেক্স এগ্রোর শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) তেজগাঁওয়ের ট্রাস্ট মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে কোম্পানির চেয়ারম্যান মো. মাজহারুল কাদেরের সভাপতিত্বে কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদসহ শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদ কর্তৃক সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং পরিচালক ও স্পন্সর শেয়ারহোল্ডারদের জন্য সুপারিশকৃত ১৫ শতাংশ নগদ লভ্যাংশসহ সব এজেন্ডা শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়।

ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের ধারাবাহিক সফলতার জন্য শেয়ারহোল্ডার, কোম্পানির কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কোম্পানির চেয়ারম্যান মো. মাজহারুল কাদের।

সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা কোম্পানির বর্তমান কার্যক্রম ও সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ অগ্রগতির প্রতি তাদের আস্থা প্রকাশ করেন।

বিইউ/এমএইচটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর