মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

২৬ দিনে প্রবাসী আয় এলো ১৯৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

২৬ দিনে প্রবাসী আয় এলো ১৯৫ কোটি ডলার

চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৯৪ কোটি ৯৩ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে ৭ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে।

অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৯ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ২০ থেকে ২৬ তারিখের মধ্যে দেশে এসেছে ৪১ কোটি ৫ লাখ ডলার রেমিট্যান্স। ১৩ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা পাঠিয়েছেন ৫৪ কোটি ৬০ লাখ ৩০ হাজার ডলার, এবং অক্টোবরের ৬ থেকে ১২ তারিখের মধ্যে এসেছে ৫৬ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। অক্টোবরের প্রথম ৫ দিনে প্রবাসীরা ৪২ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন।

এদিকে, গত জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার, যা পরবর্তী জুলাই মাসে কমে ১৯১ কোটি ডলারে দাঁড়ায়। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স আসে। সেপ্টেম্বর মাসে এই পরিমাণ বেড়ে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার হয়েছে, যা চলতি অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স।

এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর