রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

পরিবর্তন হচ্ছে ৫, ১০ ও ২০ টাকার নোট
ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


অর্থ উপদেষ্টা বলেন, খুব শিগগিরই চলতি বছরের রফতানির লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে। 

আরও পড়ুন

আগস্টে রেমিট্যান্সের পালে হাওয়া

তিনি বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট পর্যালোচনা করা হতে পারে। কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি।

তিনি আরও বলেন, চলতি বা আগামী মাসে বাজেট রিভাইজড করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে।


বিজ্ঞাপন


এছাড়া দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করারও পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা।

এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর