রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ফের বেড়েছে মূল্যস্ফীতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ পিএম

শেয়ার করুন:

ফের বেড়েছে মূল্যস্ফীতি
ফাইল ছবি

দেশে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। মার্চ মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে ০.১৪ শতাংশ। এতে মাসটিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৮১ শতাংশ। যা ফেব্রুয়ারি মাসে ছিল ৯.৬৭ শতাংশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশ করে।

পরিসংখ্যান ব্যুরো জানায়, বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি গত ফেব্রুয়ারিতে কিছুটা কমলেও মার্চে আবার বেড়েছে। এ মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৮৭ শতাংশ। ফেব্রুয়ারিতে যেটি ছিল ৯.৪৪ শতাংশ।

এদিকে ফেব্রুয়ারিতে সার্বিক খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৩৩ শতাংশ, যা মার্চে বেড়ে দাঁড়িয়েছে ৯.৬৪ শতাংশে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

কোটি টাকা জরিমানা করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যাবে না: সিপিডি

মূল্যস্ফীতি কমাতে ব্যাংক ঋণের লাগাম টানতে হবে

এছাড়া মার্চে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৬৮ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯.৮৬ শতাংশ ও খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৪১ শতাংশ। আর শহরে সার্বিক মূল্যস্ফীতি ০.৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৯৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯.৯৮ শতাংশ ও খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি ৯.৭১ শতাংশ।

সরকার চলতি ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতি ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করলেও ঘুরেফিরে তা ৮-৯ শতাংশের ঘরেই অবস্থান করছে দীর্ঘদিন ধরে।

টিএই/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর