মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

কবে নতুন প্রধান অর্থনীতিবিদ পাবে বাংলাদেশ ব্যাংক?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১১:৪০ পিএম

শেয়ার করুন:

কবে নতুন প্রধান অর্থনীতিবিদ পাবে বাংলাদেশ ব্যাংক?
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নরের দায়িত্ব পাওয়ার পর প্রায় এক মাস ধরে প্রধান অর্থনীতিবিদ ছাড়াই চলছে কেন্দ্রীয় ব্যাংক। প্রধান অর্থনীতিবিদের পদ ফাঁকা হওয়ার পর এ পদের প্রয়োজনীয় কাজগুলো হাবিবুর রহমানই সামাল দিচ্ছেন বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে।

তিন বছরের বেশি সময় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন তৎকালীন গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান।


বিজ্ঞাপন


আরও পড়ুন

২১ দিনে গ্রস রিজার্ভ কমেছে ১৫২ কোটি ডলার

২০১৯ সালের জানুয়ারিতে ফয়সাল আহমেদ প্রধান অর্থনীতিবিদের পদ ছেড়ে দিলে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমানকে প্রধান অর্থনীতিবিদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। তিনিই ছিলেন বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে নিয়োগ পাওয়া প্রথম প্রধান অর্থনীতিবিদ।

অফিশিয়াল নির্দেশনার মাধ্যমে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি হাবিবুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নিয়োগ দেওয়া হয়। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি ডেপুটি গভর্নরের দায়িত্ব গ্রহণ করলে পদটি ফাঁকা হয়ে পড়ে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, প্রধান অর্থনীতিবিদ নিয়োগের বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া চলছে।


বিজ্ঞাপন


টিএই/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর