রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ব্যাংকগুলোতে আস্থার সংকট নেই: গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

ব্যাংকগুলোতে আস্থার সংকট নেই: গভর্নর
ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকগুলোতে আস্থার সংকট নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে নতুন মুদ্রানীতি ঘোষণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

গভর্নর বলেন, আমরা যে সমস্ত ব্যাংককে দুর্বল হিসেবে চিহ্নিত করেছি। সেগুলো আর দুর্বল হয়নি। একটা যখন পজিশন আসে সেটা ভালো হতে একটু সময় লাগে। বাংলাদেশের ইতিহাস হলো ৫২ বছরে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করছি আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না।


বিজ্ঞাপন


তিনি বলেন, আমরা যে নতুন ব্যাংক কোম্পানি আইন করেছি, সেখনে আমরা প্রভিশন মার্জার রেখেছি। ব্যাংকগুলোকে যদি আমরা ক্যাপিটাল বেজ শক্তিশালী করতে চাই। আমরা বিভিন্ন বিষয় পরীক্ষা করে দেখেছি। ব্যাংগুলোতে কোনো আস্থার সংকট নেই। 

গভর্নর আব্দুর রউফ বলেন, আসছে জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এলক্ষ্যে নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। 

তিনি বলেন, নতুন সিদ্ধান্ত মতে নীতি সুদহার ৭ দশমিক ৭৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ শতাংশ করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলো যে টাকা ধার করবে, তার সুদহার বাড়বে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আরও সংকোচনমূলক মুদ্রা সরবরাহের দিকে হাঁটছে।

ডেপুটি গভর্নর, প্রধান অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট নির্বাহী পরিচালকরা এ সময় ছিলেন উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


টিএই/এইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর