বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্পট মার্কেটে যাচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

স্পট মার্কেটে যাচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ১৭ এপ্রিল, রোববার। তাই আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৯ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সা। আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে পাঁচ টাকা ৬৩ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ১৭ মে বেলা ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আর এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল।

এর আগে কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা ১৩ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১১ পয়সা। এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে সাত টাকা ৪২ পয়সা (লোকসান)।

আর্থিক প্রতিষ্ঠান খাতের এ কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৩০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১৮৭ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ১৩২ কোটি ৬২ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৮ কোটি ৭১ লাখ ১৪ হাজার ৬১৫ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ৫১ দশমিক ৮৩ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১৮ দশমিক ৯২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ২৯ দশমিক ২৫ শতাংশ শেয়ার রয়েছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর