বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাহাড়ে শান্তি রক্ষায় পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ মে ২০২৩, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

পাহাড়ে শান্তি রক্ষায় পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি।

শনিবার (২০ মে ) সকাল সাড়ে ১০টায় ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি শহরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাব মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু করে শাপলা চত্ত্বর ঘুরে আদালত সড়ক হয়ে চাবাই সড়কের মারমা উন্নয়ন সংসদ কার্যালয়ে এসে শেষ হয়।

জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজে বৃহত্তর জুম্ম জাতীয় ঐক্য গড়ে তুলুন এ স্লোগানে ৪র্থ কেন্দ্রীয় কাউন্সিল ২০২৩ অনুষ্ঠিত হয়।

মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় সঙ্গীতে মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনার্ধন দে।

পরে অনুষ্ঠানে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন পিসিপির নেতৃবৃন্দরা। 

এতে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির কেন্দ্রীয় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ টেলিভিশনের সাবেক রিপোর্টার রহুল আমীন, ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমাসহ ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় ও পিসিপির নেতাকর্মীরা এতে অংশ নেন। 

এতে বক্তারা বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় ছাত্র ও যুব সমাজকে অবদান রাখতে হবে। কারণ পাহাড়ি ছাত্র পরিষদের সৃষ্টি অধিকার আদায়ের জন্য। দীর্ঘ সংঘাত, প্রাণহানীর মধ্য দিয়ে পিসিপির জন্ম। তাই পাহাড়ের সকল বাধা অতিক্রম করে সকল জাতী, গোষ্ঠির মানুষকে নিয়ে বসবাসের জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।

এসময় ঐক্যবদ্ধ চেষ্টা আর সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রতিরোধ গড়ে তুলে পার্বত্য চট্টগ্রামে জুম্ম জাতির অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Khagrachori

এদিকে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্র ও গণসমাবেশ অনুষ্টিত হয়েছে।

শনিবার (২০ মে) সকালে খাগড়াছড়ি জেলা শহরের কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করে।

পরে বেলুন উড়িয়ে ছাত্র ও গণসমাবেশের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। জুম্ম স্বার্থ পরিপন্থী উন্নয়নের নামে ভূমি বেদখল ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী কার্যক্রমসহ সকল অপশক্তির বিরুদ্ধে ছাত্র ও-যুব সমাজ রুখে দাঁড়াও স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট।

এতে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রণব চাকমা, ছাত্র বিষয়ক সম্পাদক কাকলী খীসা, তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা, কেন্দ্রীয় মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়া, কমলছড়ি ইউপি চেয়ারম্যান ও খাগড়াছড়ি সদর থানা কমিটির জেএসএসের দফতর সম্পাদক সুনীল চাকমা। 

khagrachori

এছাড়াও অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপির) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল চাকমা, সাংগঠনিক সম্পাদক বিজয় চাকমা, রাঙামাটি জেলা কমিটির সদস্য সুকেশ চাকমা, সাবেক ছাত্র নেতা ও যুব সমিতির সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, সাবেক ছাত্র নেতা প্রত্যয় চাকমা, পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা, সহ-সভাপতি জগদীশ চাকমা, সাধারণ সম্পাদক প্রতীভাষ চাকমা, সংগঠনের জেলা কমিটির সভাপতি মৃনাল চাকমাসহ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

গণসমাবেশে বক্তারা অবিলম্বে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ভূমি কমিশন আইন দ্রুত কার্যকর, জুম্ম জনগণের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য গড়ে তোলাসহ উন্নয়নের নামে পাহাড়ে ভূমি বেদখল বন্ধ এবং পাহাড়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।

একই  সঙ্গে সরকারের প্রতি-স্ব স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা চালু, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও তার অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার জোর দাবি তোলা হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর