চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রলি উল্টে গোলাম রাব্বানী (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় ট্রলির চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (২ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালখাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গোলাম রাব্বানী রহনপুর কজিগ্রাম কলকলি পাড়ার কবির আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইটবোঝাই ট্রলিটি রহনপুর থেকে কাজি গ্রামের দিকে আসছিল। তালখাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ছিটকে পড়ে ট্রলির হেলপার গোলাম রাব্বানী নিহত হন। আর গুরুতর আহত হন ট্রলিচালকসহ আরও দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এলাকাবাসী। পরে সেখানে তাদের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটানার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
বিজ্ঞাপন
টিবি




