তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এড়ান্দা গ্রামে বড় ভাইকে কুপিয়ে জখম করেছে ছোট ভাই।
গুরতর আহত বড় ভাই কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৩ মে) দুপুরে ধান মাড়াইকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রতিবেশিরা জানায়, ধান ঝাড়াকে কেন্দ্র করে গ্রামের ইদবার আলীর দুই ছেলে কৃষক জমির ও বসিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ছোট ভাই বসির উত্তেজিত হয়ে বড় ভাই জমির আলীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার বলেন, আহত ব্যাক্তিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে হাতে ও কোমরে কুপিয়ে জখম করা হয়েছে। গুরতর আহত ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কোটচাঁদপুর থানার দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক এসআই সাঈদ আল মামুন বলেন, এঘটনায় এখনও কোনো অভিযোগ হয়নি। অভিযগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

