সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ মে ২০২৩, ১২:৪৫ পিএম

শেয়ার করুন:

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল বাবার

গোপালগঞ্জে মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা ইসমাইল কাজীর (৫৮) মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি একই এলাকার তাইজেল কাজীর ছেলে।

নিহতের বড় ছেলে সেলিম কাজী জানান, আমার মেঝ ভাই আলীম কাজী (২৫) মাদকাসক্ত ছিল। প্রায় প্রতিদিনই আমার ভাই মাদকের টাকার জন্য আমার বাবার সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হতো। আজ সকালে মাদকের টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বটি দিয়ে আমার বাবার পিছন থেকে ঘাড়ে কোপ দিলে দেহ থেকে মাথা কেটে ঝুলে পড়ে। পরে আমরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম জানান, আলীম কাজী সারাক্ষণ নেশা করতো। তাকে এই পথ থেকে ফেরানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। মাদকের টাকার জন্য তার বাবার সঙ্গে ঝগড়া শুরু করে। এরই এক পর্যায়ে পিছন থেকে বটি দিয়ে তার বাবারর ঘাড়ে কোপ দেয়।

এসআই ওবায়দুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর