বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

৩৫ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মে ২০২৩, ০৭:৩২ এএম

শেয়ার করুন:

৩৫ লাখ টাকার হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৩৪৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

রোববার (০৭ মে) দুপুরে মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুডের সামনে থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।


বিজ্ঞাপন


গ্রেফতাররা হচ্ছেন- উপজেলার চরহামজানী গ্রামের মৃত রহিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে খাদেমুল ইসলাম ভূঁইয়া (৬০) এবং সিরাজগঞ্জ জেলার চরবনবাড়ীয়া গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে আব্দুল রশিদ পল্টু (৫০)।

এ সময় তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৩৪৬ গ্রাম হেরোইন ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজের নেতৃত্বে স্পেশাল কোম্পানির একটি চৌকষ টিম টাঙ্গাইল জেলার মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুডের সামনে অভিযান চালিয়ে ৩৪৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করে।

এই মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক কেনা-বেচা করছিল। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর