প্রথম দেখায় যে কারো মনে হবে এ যেন এক টুকরো সবুজ ফসলের মাঠ। কিংবা সুসজ্জিত সৌখিন কোনো এক কোনো এক চাষির খামার বা সবজি বাগান। এই বাগানের প্রবেশ ধারে রয়েছে নানা ফুল, ফল ও সবজির বাগান। রয়েছে মুরগি, ছাগলসহ পুকুর ভরা মাছ। যা থেকে দৈনিক পুষ্টির চাহিদা মেটার পাশাপাশি চলে অতিথি আপ্যায়নও। আদতে এটি বান্দরবান জেলা প্রশাসকের বাস ভবন। সময় পেলেই জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি নিজের হাতে সবজি বাগান ও পোষা প্রানীদের পরিচর্যা করে থাকেন।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, চারদিকে ইটের প্রাচীরে ঘেরা চত্বরটি এখন একটুকরো ফসলের মাঠ। সেখানে গাছে গাছে জুলছে শিম, টমেটো, বেগুন, ঢেঁড়স, কুমড়া, ব্রোকলি, ফুলকপি, লাউ, পেপে, লালশাক, ওলকপি, শালগম, পটল, ডাটাশাক, পুঁইশাক, থানকুনি, পুদিনা, মরিচ, কলাসহ নানা রকমের সবজি ও ফলের বাগান। রয়েছে মুরগী, ছাগল ও পুকুর ভরা মাছ।
বাসভবন আঙ্গিনায় পতিত জায়গায় প্রাকৃতিক জৈব সার ব্যবহার করে বিষমুক্ত প্রায় ২০ প্রজাতির সবজি চাষ করার ফলে পাল্টে গেছে বাস ভবন চত্বরের দৃশ্যপট। চারদিকের সবুজ দৃশ্য দেখে মুগ্ধ হবেন যে কেউ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও নির্দেশনা মতে জেলার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোয় গিয়ে বসতবাড়ির আঙ্গিনা-পতিত জমিগুলো চাষাবাদে উদ্বুদ্ধ করতে পরামর্শ প্রদান করতেন। পরে ইয়াছমিন পারভিন তিবরীজি নিজেও বাসবভন এলাকার পতিত জমি গুলোতে আবাদ করেন বিভিন্ন সবজি। পোষেন মুরগি, ছাগলসহ ময়নাও।

মো. ফয়েজ হোসাইন বলেন, সবজি বাগানের সামনে দাঁড়ালে মনে হয় নিজের বাড়িতেই আছি। ডিসি ম্যাডামের প্রচেষ্টায় বাসভবন আঙ্গিনায় সবজি চাষ ও মিশ্র ফলজ বাগান গড়ে উঠেছে। অনক সময় আমরা নিজেদের হাতেই সবজি বাগান থেকে লাউ, শাক, কুমড়া তুলে থাকি। তবে এই সবজিগুলো সম্পূর্ণ অর্গানিক উপায়ে উৎপাদিত হওয়ায় বাজারের সবজির তুলনায় স্বাদটাও অনেক বেশি।
বাসভন আঙ্গিনায় সবজি চাষ সর্ম্পকে জানতে চাইলে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি নিজের বাসভবন আঙ্গিনার ফাঁকা জায়গাগুলোতে সবজিসহ বিভিন্ন ফল উৎপাদন শুরু করে সাফল্য পেয়েছেন। নিজের হাতে উৎপাদিত সবজি দিয়ে পরিবারে দৈনিক সবজির চাহিদা মেঠানোর পাশাপাশি চলে অতিথি আপ্যায়নও। জেলা প্রশাসনের দ্বায়িত্ব পালনের পাশাপাশি সামান্যতম সময় পেলেই ছুটে যান বাগানে। বাগান পারিচর্যার সময় শত ক্লান্তি ভুলে মনকে উৎফুল্ল করে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে বৈশ্বিক অর্থনিতি মন্দা ভাব চলছে। ফলে সবকিছুর বাজার মূল্য ঊর্ধ্বমুখি। আঙ্গিনায় আবাদের মাধ্যমে নিজ নিজ নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে পারলে অনেকটাই কমবে আমদানি নির্ভরতা। ফলে রাষ্ট্রীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে এটি। তাই বসত বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে সবজি বা ফল চাষের আহব্বান জানান তিনি।
টিবি




