মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

লিফটের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

লিফটের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার
ছবি : ঢাকা মেইল

চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে বর্ষা (৫) নামে এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকা থেকে ওই শিশুর মরদেহ করা হয়। 

বর্ষা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। তিনি বলেন, বিকেল চারটা থেকে শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্ত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সেখানে পানি জমে ছিল।

ওসি আরও বলেন, শিশুটি কীভাবে সেখানে গেল, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানার জন্য আমরা তদন্ত করছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর