বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলাদেশে অনুপ্রেবেশ করা ৩ ভারতীয় ফিরলেন নিজ দেশে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশে অনুপ্রেবেশ করা ৩ ভারতীয় ফিরলেন নিজ দেশে

সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যদের হাতে আটক হওয়া ৩ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অবৈধ অনুপ্রবেশের মামলায় ১০ দিনের কারাভোগ শেষে বুধবার (২৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে বিএসএফ ও ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এরা হলেন— রামু দেববর্মা, মিলন দেববর্মা ও স্বপন দেববর্মা। তাদের সবার বাড়ি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানা এলাকায়।

পুলিশ ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, গত বছরের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে ওই তিন ভারতীয় নাগরিককে আটক করে টহলরত বিজিবি সদস্যরা। তারা অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রেবেশের মামলা হলে আদালত প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, কারাভোগ শেষে ওই তিন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলে। এর প্রেক্ষিতে আজ দুপুরে তাদেরকে চেকপোস্ট দিয়ে বিএসএফ ও ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর