সুনামগঞ্জ সিলেট মহাসড়কের হালুয়ারগাও এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টায় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের হালুয়ারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নাসির আলম (২৮) অপরজন হাদিউল ইসলাম কামালী (২৪)। নাসির আলম চট্টগ্রামের আনোয়ারার শিলাইগুড়ার আ. কালামের ছেলে। হাদিউল ইসলাম কামালী জগন্নাথপুরের ধাওরাই বাজারের জামালপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক হালুয়ারগাও এলাকায় আসে। এসময় জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য আসা এক সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাতে থাকা দুজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে গুরুতর আহত এক জনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিবি




