পটুয়াখালীর কুয়াকাটায় গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় কমল দাস (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৭টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। তিনি একজন ঠিকাদারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আবুল খায়ের জানান, সকালে কমল মোটরসাইকেলে করে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা দেন। এসময় নয়াপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহনের একটি বাস কমলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
টিবি




