শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁপাইনবাবাবগঞ্জ বিশ্বজয়ী কুরআনে হাফেজদের সংবর্ধনা 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৩, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবাবগঞ্জ বিশ্বজয়ী কুরআনে হাফেজদের সংবর্ধনা 
ছবি : ঢাকা মেইল

বিশ্বজয়ী কুরআনে হাফেজদের সংবর্ধনার মাধ্যমে সম্মাননা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন হেফজুল মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও গুণী ব্যক্তিরা।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে হিফজুল কুরআন ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে বিশ্বজয়ী অন্ধ হাফেজ তানভীর হোসেন ও বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত ও শিক্ষক শায়েখ নেসার আহম্মদ আন নাসেরীকে এ সংবর্ধনা দেওয়া জয়। তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননার ক্রেস্ট।

চাঁপাইনবাবগঞ্জের শাহীবাগ এলাকায় ইনডোর স্টেডিয়ামে হাজারজন হাফেজদের সামনে এ সংবর্ধনা দেওয়া হয়।

হাফেজরা হাতে তালির মাধ্যমে তাদেরকে সম্মান জানান। পরে সম্মিলতভাবে তাদের জন্য হাত তুলে দোয়া করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজদের হাতে সম্মাননা তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল আামিন। 

কুয়েতে অনুষ্ঠিত ১১৭টি দেশের সঙ্গে প্রতিযোগিতা করে আবু রাহাত বিশ্বজয়ী হয় এবং ৭৩ দেশের সঙ্গে প্রতিযোগিতা করে অন্ধ হাফেজ তানভীর হোসেন বিশ্বজয়ী হয়। 

পরে বিশ্বজয়ী অন্ধ হাফেজ তানভীর হোসেন ও বিশ্বজয়ী হাফেজ আবু রাহাত সবার উদ্দেশ্যে পবিত্র কুরআন তেলওয়াত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, হাফেজ মাওলানা আবু সুফিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল হোসেনসহ অন্যান্যেরা।

এ সংবর্ধনায় নতুন ছাত্র ও অভিভাবকসহ সর্বস্তরে এটার প্রভাব পড়বে বলে মনে করছেন সংবধর্না নিতে আসা শিক্ষক ও বিশ্বজয়ী হাফেজরা।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর