রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে দেয়ন্তী নুনিয়া (৫০) নামের এক চা শ্রমিক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (৮ মার্চ) দুপুরে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় আলীনগর ইউনিয়নের আলীনগর চা-বাগানের বড় লাইন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেয়ন্তী নুনিয়া আলিনগর চা-বাগানের মৃত জাইয়া নুনিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বিতণ্ডার এক পর্যায়ে মা দেয়ন্তী নুনিয়ার মাথায় লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ছেলে সাধন নুনিয়া। এসময় মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে ছেলে সাধন পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেয়ন্তী নুনিয়াকে শমসেরনগর চা বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টার দিকে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে রাতেই আটক করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর