বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

টঙ্গীতে তুলার গোডাউন আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

টঙ্গীতে তুলার গোডাউন আগুনে পুড়ে ছাই

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এতে ঝুট মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিস বিভাগ জানায়, সোমবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার একটি তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিস জানায়, আগুনে বিপুল পরিমাণ ঝুট মালামাল পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিনিধি/জেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর