শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

চৌমুহনী পৌরসভার ওয়েবসাইট হ্যাক 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৩, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

চৌমুহনী পৌরসভার ওয়েবসাইট হ্যাক 
ছবি : ঢাকা মেইল

নোয়াখালীর চৌমুহনী পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট (https://chowmuhanimunicipality.gov.bd) হ্যাক করেছে ‘ইন্ডিয়ান সাইবার ফোর্স’ নামে একটি হ্যাকার গ্রুপ। রোববার (৫ মার্চ) এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েবসাইটটি হ্যাকাদের নিয়ন্ত্রণে রয়েছে। 

তবে ওয়েবসাইটটি কবে থেকে হ্যাকারদের দখলে তা নির্দিষ্ট করে বলতে পারেননি পৌর কর্তৃপক্ষ।

সাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেজে লিখে রাখে—'HACKED BY HAWK ~ INDIAN CYBER FORCE. this is my message to the whole world, specifically to the damn country of bangladesh, where exactly is justice upheld? Does islam teach violence? Does islam teach to hurt? if so then you are the ones who are actually terrorists. Hindus are hurt where is the world? why would the world should be silent? where is the PBB where is justice? my message "you are still a small country broken part of old India, if you hurt Hindus there we will continue to attack". Fuck bangladesh Fuck terroism religion. and for you who destroyed the holy temples, come with me 1 by 1 when you are ready we can fight,Don't be a fucking coward !!!! Thanks : INDIAN HACKER x EXM HACKER'

ওয়েবসাইট হ্যাকের বিষয়ে জানতে চৌমুহনী পৌরসভা মেয়র খালেদ সাইফুল্যাহকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

চৌমুহনী পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাকের হোসেন ঢাকা মেইলকে বলেন, 'আমি ওয়েবসাইট হ্যাকের বিষয়ে জানি না'। 

সবশেষ কবে ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি নতুন জয়েন্ট করেছি। আমি এখনও জানি না ওয়েবসাইটটিকে বা কারা নিয়ন্ত্রণ করে। কবে হ্যাক হয়েছে তাও জানি না। আমি বিষয়টি খোঁজ নেব।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর