সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

সংবাদ সংগ্রহে বাধা, চিকিৎসকের হাতে ৩ সংবাদকর্মী লাঞ্ছিত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

সংবাদ সংগ্রহে বাধা, চিকিৎসকের হাতে ৩ সংবাদকর্মী লাঞ্ছিত
ছবি : ঢাকা মেইল

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমি নিয়ে দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করতে গিয়ে চিকিৎসকের হাতে ৩ সাংবাদিক লাঞ্ছিত হওয়া ঘটনা ঘটেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে এ ঘটনা ঘটে। 

লাঞ্ছিত সাংবাদিকরা হলেন—বাংলাদেশ টুডে ও দৈনিক সোনার দেশ পত্রিকার লালপুর প্রতিনিধি সজিবুল হৃদয়, দৈনিক মানবকন্ঠের লালপুর প্রতিনিধি নাহিদ হোসেন, সাপ্তাহিক পদ্মাপ্রবাহের ফটো সাংবাদিক বাবর আলী।


বিজ্ঞাপন


এ বিষয়ে সাংবাদিকরা জানান, উপজেলার কসাইপাড়া গ্রামে সাইফুল ইসলাম ও দুলাল আলীর জমিজমা নিয়ে মারামারির ঘটনায় কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এমন খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা তথ্য সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের জরুরি বিভাগে দুই পক্ষ পুনরায় মারামারির ঘটনা ঘটে। এসময় সংবাদকর্মীরা ভিডিও ধারণ করলে হাসপাতালের মেডিকেল অফিসার ওয়ালিজ্জামান পান্না সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দেন। রুমের মধ্যে ডেকে নিয়ে দরজা আটকিয়ে অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় সাংবাদিকদের পরিচয়পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে দেখে নেওয়ার হুমকি নেন।

এ বিষয়ে লালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শাহাবুদ্দিনকে একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

নাটোর জেলা সিভিল সার্জন রোজী আরা খাতুন বলেন, হাসপাতালে মারামারির ঘটনা ঘটলে বিষয়টি পুলিশ দেখবে। সরকারি হাসপাতালের বিনা অনুমতিতে ভিডিও ধারণ করা অন্যায়। 

তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন তিনি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর