পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মকবুল হোসেন (৫৫) নামে এক সাইকেল আরোহী বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা পাঁচপাখুরি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মকবুল হোসেন দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বিজয়নগর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জামাল হোসেন জানান, সন্ধ্যায় মকবুল হোসেন আত্মীয়ের বাড়ি থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। একসময় টোকরাভাষা পাঁচপাখুরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তার সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
টিবি




