শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

ট্রান্সমিটার চুরি করতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

ট্রান্সমিটার চুরি করতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
ছবি: ঢাকা মেইল

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়াবি)  সকালে গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়নের কৃঞ্চচন্দ্রপুর মাঝিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনও এক সময়ে গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়নের কৃঞ্চচন্দ্রপুর মাঝিপাড়ায় শ্যালোমেশিন ঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে অজ্ঞাত ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে খুঁটির উপর থেকে ছিটকে পড়ে মারা যায়। সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মরেদেহের পাশ থেকে ট্রান্সমিটারের কয়েল, চুরির কাজে ব্যবহৃত প্লাস, অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মরদেহের পায়ের কিছু অংশ পোড়া ছিল বলেও জানান তিনি।

এজে/এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর