রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০০ এএম

শেয়ার করুন:

ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ছবি : ঢাকা মেইল

ঋণ খেলাপির অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে মাহবুব আলম মল্লিক নামে এক ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে, গত ২৫ জানুয়ারি মাহবুব আলম মল্লিক চেয়ারম্যান হওয়ার অযোগ্য ও তিনি অপসারণযোগ্য মর্মে স্থানীয় সরকার বিভাগের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। 

যার পরিপ্রেক্ষিতে ১৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক স্মারকে ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মল্লিককে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তার জবাব দেওয়া প্রসঙ্গ পত্র ইস্যু করা হয়। এনিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগকে লিখিত জবাব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

গত বছরের ৬ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন মাহবুব আলম মল্লিক। তবে ওই নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করে নিজের মনোনয়নপত্র বৈধ করতে সক্ষম হন তিনি। পরে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন তিনি।

একই বছরের ৩ এপ্রিল সেই রিট পিটিশনের শুনানিতে চেয়ারম্যান প্রার্থিতার পক্ষে ইস্যুকৃত রুল খারিজ করে দেন আদালত। ফলে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ২৬ (২) (জ) ধারা অনুযায়ী চেয়ারম্যান হিসেবে মাহবুব আলম মল্লিক অযোগ্য বিবেচিত হন।


বিজ্ঞাপন


এ ব্যাপারে উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক জানান, সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছি। আমি আইনি সহায়তা নেব।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর