সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ঢাকা

বাবাকে শিল নোড়া দিয়ে আঘাত করে হত্যা করল ছেলে 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

বাবাকে শিল নোড়া দিয়ে আঘাত করে হত্যা করল ছেলে 
ছবি : ঢাকা মেইল

বাগেরহাটের শরণখোলায় মতিউর রহমান (৭৫) নামে এক বৃদ্ধ বাবাকে মরিচ বাটা শিল নোড়া দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার উত্তর রাজাপুর জিবনদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই পুলিশ হত্যাকারী ছেলে মো. আলাউদ্দিনকে (৩৮) ওই বাড়ি থেকে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার সকালে বাবার কাছে টাকা চায় সে। কিন্তু বাবা মতিউর রহমান টাকা না দেওয়ায় আলাউদ্দিন ক্ষিপ্ত হয়ে শীল নোড়া দিয়ে এলোপাতারি মাথা থেতলে দিয়ে হাত-পা ভেঙে দেয়। এতে মতিউর রহমান ঘটনাস্থলেই মারা যায়। এসময় প্রতিবেশীরা আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। 

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামি আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
 
এর দুই বছর আগে আলাউদ্দিন উপজেলার আমড়াগাছিয়া গ্রামের অবসরপ্রাপ্ত মেজর মোস্তফার মা হোসনেয়ারা বেগমের পা কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। এব্যাপারে শরণখোলা থানায় একটি মামলা রয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর