মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

নড়াইলে দুই সন্তানের মাকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

নড়াইলে দুই সন্তানের মাকে গলা কেটে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুই সন্তানের মাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শেফালী বেগম ওরফে আন্না (৪৫) ওই গ্রামের আলিম শেখের স্ত্রী।

নিহতের স্বামী আলিম শেখ জাহাজের মাস্টার। তিনি বর্তমানে জাহাজ নিয়ে ভারতে আছেন। একমাত্র ছেলে বিসিএস পরীক্ষার জন্য ঢাকাতে রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গৃহবধূ শেফালী সকালে শেফালী ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয় এবং এক পর্যায়ে জা পারুল বেগম ঘরের পেছনের দরজার ছিটকানি বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শেফালীর রক্তাক্ত দেহ দেখতে পান।

পরে জয়পুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ও চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্থলে আসেন।

ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশের সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে আসি। আমাদের সন্দেহ, হয়ত রাতে তিনি বাইরে বাথরুমে গিয়েছিলেন। তখন ঘরে দুর্বৃত্তরা ঢুকেছিল। ঘরের আলমারিতে চাবি ঢোকানো এবং ৫টি স্বর্ণের খালি বাক্স খাটে পড়েছিল। আমাদের ধারণা নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড সংগঠিত করতে পারে।

পরে নড়াইলের বিশেষ পুলিশ সুপার (সিআইডি) প্রত্যুষ কুমার মজুমদারসহ সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, দুপুরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে। প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ঘুমন্ত অবস্থায় জবাই করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। আশা করছি খুব দ্রুত হত্যার রহস্য উন্মোচন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর