বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

মানিকগঞ্জে শত বছরের ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

মানিকগঞ্জে শত বছরের ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি : ঢাকা মেইল

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় সরস্বতী পূজা উপলক্ষে শত বছরের ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় ঘৌড়াদৌড় দেখতে আশেপাশের জেলার হাজার হাজার মানুষ ভিড় করেন। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে বসেছিল ১ দিনের গ্রাম মেলা। 


বিজ্ঞাপন


মেলায় মাটির পাত্রসহ হরেক রকম জিনিসের অস্থায়ী দোকান বসে।

প্রতিযোগিতায় ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলাসহ পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জের ৩০টি ঘৌড়া অংশ নেন।

horse race

গ্রামীণ মেলা ও ঘোড়দৌড়কে কেন্দ্র করে পুরো গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ। এ উপলক্ষে এলাকার মেয়ে, জামাই ও আত্মীয়স্বজনদের নিমন্ত্রণের রেওয়াজ দীর্ঘদিনের।


বিজ্ঞাপন


বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড সদস্য মনসুর উদ্দিনের সভাপতিত্বে ঘোড়দৌড় ও গ্রামীণ মেলার উদ্বোধন করেন একই ইউপির চেয়ারম্যান আবদুল আউয়াল খান। 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মাহবুবুর রহমান জনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহম্মেদ শামীম, ইউনিয়ন যুবলীগ সভাপতি হাফিজ শিকদার প্রমুখ। 

পরে সন্ধ্যার দিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতাটি আজ প্রায় বিলুপ্তির পথে। শত বছরের ঐতিহ্যবাহী এসব খেলাকে বর্তমান প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে আর স্থানীয় মানুষদের বিনোদন দিতে এই প্রতিযোগিতার চলছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর