রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৩ দিন বন্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ৩ দিন বন্ধ
ছবি : সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং শব- ই-বরাত উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একইসঙ্গে বন্দর অভ্যন্তরের সকল ধরনের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইটি বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন। 

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শব- ই-বরাত উপলক্ষে বৃহস্পতিবার ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ৩ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ৩ দিন কার্যক্রম বন্ধ থাকবে। 

রোববরা (২০ মার্চ) সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে বলে তিনি জানান। 

এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর