সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফরিদপুরের মধুখালী উপজেলায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কায় হাসিবুল মোল্লা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। 

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


বিজ্ঞাপন


তিনি জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-খুলনা মহাড়কের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা এ সড়ক দুর্ঘটনা ঘটে।  নিহত হাসিবুল একই উপজেলার ফুলবাড়ী গ্রামের রশিদ মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত হাসিব মধুখালী থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরের পথে বিপরিত থেকে আসা ঢাকাগামী গ্রিন পরিবহনের মুখোমুখি ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাসিবুল মোল্লা নিহত হন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর