সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

রায়পুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে মিঠুর শীতবস্ত্র হস্তান্তর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

রায়পুরে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে মিঠুর শীতবস্ত্র হস্তান্তর
ছবি : ঢাকা মেইল

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাাহী কমিটির সদস্য ও রায়পুর উপজেলা জাতীয় পার্টির পৃষ্ঠপোষক বোরহান উদ্দিন আহমেদ মিঠু উপজেলার অসহায়-দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য ৪ হাজার পিস শীতবস্ত্র (কম্বল) দলীয় নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেছেন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ৩ নম্বর চরমোহনা ইউনিয়নস্থ বোরহান উদ্দিন আহমেদ মিঠুর নিজ বাসগৃহে ওই কম্বল হস্তাহন্তর কার্যক্রমটি সম্পন্ন করা হয়। 


বিজ্ঞাপন


এসময় শীতবস্ত্র গ্রহন করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বাহার (কাউন্সিলর), সাধারণ সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী, পৌর জাতীয় পার্টির আহ্বায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব ইকবাল বাহাদূর, উপজেলা যুব সংহতির নেতা জসিম উদ্দিনসহ অন্যান্যরা।

বোরহান উদ্দিন আহমেদ মিঠু জানান, বর্তমানে সারাদেশের ন্যায় রায়পুর উপজেলা জুড়েও শীতের তীব্রতায় সাধারণ খেটে খাওয়া ও সুবিধা বঞ্চিত মানুষগুলো প্রচন্ডভাবে কষ্ট পাচ্ছে, এইসব শীতার্ত মানুষের কথা বিবেচনা করে আমি আমার সাধ্যমত তাদের কিছুটা কষ্ট লাঘবের চেষ্টা করছি। এইজন্য আজকে আমার দলীয় নেতৃতৃন্দের নিকট শীতবস্ত্র গুলো হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর