সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

লরিচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ০৮:২০ এএম

শেয়ার করুন:

লরিচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর
ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের নান্দাইলে লরিচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী আলবি হাসান মুক্তাদির বিধান (১৬) নিহত হয়েছেন।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিধান। এর আগে সকাল ৮টার দিকে উপজেলার লংগারপাড় বাজুমারা সেতুতে ওই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ।

বিধান উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী এলাকার মুখলেছুর রহমান খান বাদলের ছেলে। স্থানীয় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসির শিক্ষার্থী ছিলেন তিনি।

ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, সকালে মোটরসাইকেলে চড়ে পৌরসভার দিকে যাচ্ছিলেন বিধান। ৮টার দিকে লংগারপাড় বাজুমারা সেতু পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি লরি তাকে সামনে থেকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন বিধান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লরিসহ চালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর