সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

টিউবওয়েলে বিনা চাপে উঠছে পানি, জ্বলছে আগুন

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০৩:০৮ পিএম

শেয়ার করুন:

টিউবওয়েলে বিনা চাপে উঠছে পানি, জ্বলছে আগুন
ছবি : ঢাকা মেইল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি টিউবওয়েল থেকে বিনা চাপেই পানি উঠছে। এছাড়া টিউবওয়েলের ওপরে ম্যাচের কাঠি মারলেই আগুন জ্বলে উঠছে। এ ঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

জানা যায়, রোববার (১৩ মার্চ) বিকেল থেকে উপজেলার ৮ নং চর এলাহী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম চরযাত্রা গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে বসানো টিউবওয়েলে এ রকম ঘটনা ঘটে।  


বিজ্ঞাপন


চর এলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার কামাল উদ্দিন জানান, কয়েক বছর আগে গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য এ টিউবওয়েল বসানো হয়।  দীর্ঘদিন থেকে এ টিউবওয়েল ব্যবহার হয়নি।

বিকেলে ওই বাড়ির এক ছেলে টিউবওয়েলের ওপর দিয়ে পানি ঢেলে টিউবওয়েলটি সচল করার চেষ্টা করে। তখন সে পানি উঠাতে ব্যর্থ হয়। এর কিছুক্ষণ পরে ওই টিউবওয়েলের উপর দিয়ে ও মুখ দিয়ে আপনা-আপনি অনবরত পানি বের হওয়া শুরু হয়। একই সাথে পানির ওপরে ম্যাচের কাঠি মারলে তাতে আগুন জ্বলে উঠে। এ দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছে স্থানীয় উৎসুক জনতা।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.খোরশেদ আলম চৌধুরী বলেন, ভূগর্ভ থেকে টিউবওয়েলের মধ্য দিয়ে আপনা-আপনি পানি ও গ্যাস বের হওয়ার বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। যেহেতু তারা পানি নিয়ে গবেষণা করে তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যাবে মূলত কি কারণে এটা হচ্ছে। তাছাড়া অগ্নিদুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর