বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫জন টেঁটাবিদ্ধ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫জন টেঁটাবিদ্ধ
ছবি : ঢাকা মেইল

নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধ হয়েছেন। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


বিজ্ঞাপন


আহতরা হলেন—জিতরামপুর গ্রামের করুণা বেগম (৫০), গোলজার (৫৫), শাহাবুদ্দিন (৩৫), সিরাজুল (২৪), সাদ্দাম (২২), জুলহাস মিয়া (৫৫), হযরত আলী (৫৫), মিছির আলি (৪০), শাহান শাহ (৪৪) ও রাসেল মিয়া (১৮)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে জিতরামপুর গ্রামের আবুল ও রমজানের মধ্যে বিরোধ চলছে দীর্ঘ দিন ধরে। এ নিয়ে গতকাল শনিবার রাত থেকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। আজ সকালে দুপক্ষের লোকেরা টেঁটাসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ৫ জন টেঁটাবিদ্ধ হয়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মাধবদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর