রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাভারের ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৮:২১ এএম

শেয়ার করুন:

সাভারের ইয়ারপুর ইউনিয়ন উপ-নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঢাকার সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীসহ মোট ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে। ১০ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।


বিজ্ঞাপন


ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম।

মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা হলেন— আওয়ামী লীগ মনোনীত ইয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুসা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সুমন ভূঁইয়া, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু, শ্রমিক লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা, আওয়ামী লীগ নেতা বকুল ভূইয়া, বিএনপি সমর্থিত দেলোয়ার সরকার ও মিনি আক্তার উর্মি, জিল্লা রহমান, জাতীয় পার্টি নেতা আল কামরান, আবুল হোসেন, আব্দুর রহমান এবং মজুল হক।

সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোট নয়টি ওয়ার্ডের ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এই ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ৮৬ হাজার ৩৬১ জন যার মধ্যে পুরুষ ৪৫ হাজার ৮৯০ জন এবং নারী ভোটার ৪০ হাজার ৪৭১ জন। সুষ্ঠু নির্বাচন করতে আমরা কাজ করে যাচ্ছি।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর