রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

লাখ টাকার অপারেশন বিনামূল্যে করে দিলেন ডা. সোলায়মান

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

লাখ টাকার অপারেশন বিনামূল্যে করে দিলেন ডা. সোলায়মান
ছবি: ঢাকা মেইল

দীর্ঘদিন ধরে হাড় ভাঙাসহ জটিল রোগে ভুগছিলেন রাসেল মিয়া (২২)। টাকার অভাবে সঠিক সময়ে উন্নত চিকিৎসা করাতে পারেননি। শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে। অবশেষে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের ট্রমা সার্জন ডা. মো. সোলায়মানের দারস্থ হন তিনি।

মানবতার কল্যাণে হতদরিদ্র রাসেলের কথা ভেবে বিনামূল্যে লাখ টাকার অপারেশন করলেন মানবিক চিকিৎসক ডা. মো. সোলায়মান। অপারেশনের পর জেলা সদর হাসপাতালে প্রায় ৩ দিন ধরে চিকিৎসা সেবা পাচ্ছেন ওই যুবক। তার দেখভালও করছেন ওই চিকিৎসক।


বিজ্ঞাপন


রাসেল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর গ্রামের হতদরিদ্র পরিবারের সদস্য।

ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান বলেন, ‘রাসেল ক্রনিক অস্টিওমায়েলাইটিস রোগে ভুগছিলেন। ‘ইলিজারভ এক্সটার্নাল ফিক্সেটর’ অপারেশনটি খুব ব্যয়বহুল। যার অর্থ জোগাড় করা রাসেলের পক্ষে সম্ভব ছিল না। মানবিক দৃষ্টিকোণ থেকে রাসেলের ডান পায়ের অপারেশনটি বিনামূল্যে ট্রমা জেনারেল হাসপাতালে করেছি। অপারেশনের পর রাসেলকে জেলা সদর হাসপাতালে ভর্তি দিয়েছি। প্রতিদিন সকালে রাউন্ডে গিয়ে রাসেলের খোঁজ খবর নিচ্ছি। এর আগেও ৯০ বছর বয়সী এক বৃদ্ধার কোমড়ের অপারেশন বিনামূল্যে করেছি। অনেক রোগীকে ফ্রিতে চিকিৎসা দিচ্ছি।’

হতদরিদ্র রাসেল আবেগাপ্লুত হয়ে বলেন, ‘হতদরিদ্র পরিবারে আমার জন্ম। টাকার অভাবে সময় মত পায়ের চিকিৎসা করতে পারেনি। এর আগেও স্যার আমাকে চিকিৎসা দিয়েছিলেন কিন্তু আমার অবহেলার কারণে সুস্থ হয়নি। শেষমেশ আবার আমি স্যারের কাছে আসি। স্যার টাকা ছাড়ায় আমার ডান পায়ের অপারেশন করে দিলেন। স্যার পাশে না থাকলে লাখ টাকা অপারেশন করার সামর্থ্য আমার হতো না। স্যারের উপকার কোনদিন ভুলবো না। স্যারের জন্য দোয়া করি।’

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর