বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বাংলাদেশ। তেমনি জয়পুরহাট জেলার সব জায়গায় চলছে ফিফা বিশ্বকাপ ২০২২ ফুটবল খেলা দেখার জন্য বড় পর্দার আয়োজন।
রোববার (২০ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে জয়পুরহাট পৌর শহরের, জানিয়ার, মাস্টারপাড়া, দেওয়ান পাড়াসহ আশেপাশের কয়েকটি পাড়া-মহল্লায় ঘুরে দেখা গেছে ক্রীড়াপ্রেমিরা বড় বড় পর্দা ও সাউন্ডবক্স, ও প্রজেক্টর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সন্ধ্যা থেকে থেকে সবাই এক জায়গায় মিলিত হয়ে খেলা দেখার জন্য অপেক্ষা করছেন।
বিজ্ঞাপন
বিশ্বকাপ উপলক্ষে পাড়া-মহল্লার বিভিন্ন ক্লাবগুলো পিকনিকের আয়োজন করতে দেখা গেছে। তেমনি নতুনহাট এলাকার ডেরা ক্লাবের আয়োজনে ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহিদ ইকবালের সহযোগিতায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেখানে ক্রীড়াপ্রেমীরা দাঁড়িয়ে বা বসে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করছেন।
বড় বড় পর্দায় খেলা দেখতে আসা ৬০ বছরের বৃদ্ধ মুমিনুল ইসলাম বলেন, ফুটবল খেলা আমাদেরকে আনন্দ দেয়। আগে ফুটবল খেলা বড় পর্দায় দেখার জন্য অনেক দূরে হেঁটে যেতাম। সেই নেশা থেকেই খেলা দেখার জন্য এসেছি। বড় পর্দায় খেলা দেখে খুব ভালো লাগে।
প্রতিনিধি/এইচই




