বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ঢাকা

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু 

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সুমন নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে সৈকতের লাবনী পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, মঙ্গলবার দুপুরে   মোহাম্মদ সুমন নামে এক পর্যটক তার পরিবার নিয়ে সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন । গোসল করার এক পর্যায়ে সমুদ্রের ঢেউয়ের তোড়ে সুমন সাগরে ডুবে যায়। পরে লাইফ গার্ড কর্মীরা সাগরে খোঁজাখুজি করে এবং বিকেল তিনটার দিকে সুমনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সুমন আগেরদিন  সোমবার কক্সবাজার বেড়াতে এসে হোটেল কল্লোলে উঠেন। সে ঢাকা বংশাল নয়াবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। 

এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর