শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ আটক ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তারসহ আটক ৩

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া তামার তারসহ তিন জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। সোমবার (০৩ অক্টোবর) রামপাল থানাধীন তমা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। 

এসময় তাদের তিনজনের কাছ থেকে চুরি হওয়া ১৫৫ কেজি তামার তার উদ্ধার করের‌্যব। যার বাজার মূল্য ২ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। এছাড়া চোরদের ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব ৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ ।

আটককৃতরা হলেন,রামপাল উপজেলার কাপাসডাঙ্গা গ্রামের মো. মনিরুজ্জামান ওরফে জামাল শেখ(৫৮), আদাঘাট এলাকার মো. ফরিদ শেখ (৪৫) ও আল-আমিন শেখ(২৪)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক রামপাল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

র‌্যাব-৬ খুলনার সহকারি পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযান শুরু করি। অভিযান চালিয়ে তামার তারসহ তিন চোরকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর