শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে রাসেল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে রাসেল

জন্ম থেকেই দুই হাত নেই, ডান পা নেই। বাঁ পা থাকলেও স্বাভাবিকের চেয়ে অনেক খাটো। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেন পড়াশোনা করে বা-মার দায়িত্ব নিবেন। তাই কোনো বাধাই তাকে পিছনে ফেলতে পারেনি, সকল বাধাকে পেছনে ফেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান রাসেল মৃধা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দেখা গেল এসএসসি ও সমমানের পরীক্ষায় পায়ের আঙুলের ফাঁকে কলম রেখে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন রাসেল।


বিজ্ঞাপন


তিনি সিংড়া উপজেলার শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে এবং শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র। 

অভাব-অনটনের মাঝেও রাসেল মৃধার লেখাপড়ার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি।

রাসেল মৃধা বলেন, ‘আমার দুটো হাত এবং একটি পা নেই। এক পা দিয়ে লিখে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সামনে ভালো ফলাফল অর্জন করতে পারি।’

রাসেল আরও বলেন, ‘আমার অনেক ইচ্ছা লেখাপড়া করে উচ্চশিক্ষা গ্রহণ করে একটি চাকরি করবে। আমার বাবা-মার সকল দায়িত্ব নিব। তারা আমার জন্য অনেক কষ্ট করেছে। আমি বাবা-মা আর শিক্ষকদের প্রতি চিরকৃতজ্ঞ।


বিজ্ঞাপন


রাসেল মৃধার বাবা আব্দুর রহিম মৃধা বলেন, শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্বেও আমার ছেলে, পরিবার বা সমাজের কাছে বাধা হয়ে ওঠেনি। তার লেখাপড়ার প্রতি অনেক আগ্রহ। দিনমজুরী কাজ করে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে সে একদিন আমাদের মুখ উজ্জল করবে।

শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোর্তারফ হোসেন বলেন, রাসেল মৃধা এবছর আমার প্রতিষ্ঠান থেকে দাখিল পরিক্ষায় অংশগ্রহণ করেছে। বিগত পরীক্ষাগুলোতেও সে সাথে সাফল্য অর্জন করেছে। আমরা আশাবাদী রাসেল এবারও ভালো ফলাফল অর্জন করবে। লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে সেজন্য তার জন্য দোয়া কামনা।

প্রতিনিধি/এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর